সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ইসলাম অশ্লীলতা ও ক্ষতিকর বিষয়কে অবৈধ বলে সত্য সুন্দরকে নয়- হোসাইন সেলিম

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
দৈনিক বজ্রশক্তির ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ১৮ ডিসেম্বর, ২০১৮ ইং তারিখ মঙ্গলবার বিকাল ৩.০০ টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সভ্য জাতি বিনির্মাণে সংস্কৃতি’’ শীর্ষক এই অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির সম্পাদকম-লীর সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও বিশিষ্ট অভিনেতা সাবেক অধ্যাপক ড. ইনামুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী; চলচ্চিত্রাভিনেতা আফজাল শরীফ; সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন; বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি, জেটিভি লিমিটেডের চেয়ারম্যান মো. মশিউর রহমান; দৈনিক বজ্রশক্তির সম্পাদক এস এম সামসুল হুদা; দৈনিক বজ্রশক্তির সম্পাদক রুফায়দাহ পন্নী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভাপ্রধান অনুষ্ঠানের মূল পর্ব শুরু করেন। তিনি বলেন, ‘সংস্কৃতির মধ্যেই প্রতিফলন ঘটে একটি জাতির নিজস্বতা, রুচি-অভিরুচি, খাদ্যাভ্যাস, পোশাক, ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, জীবনবোধ, নীতি-নৈতিকতা সককিছুর। কিন্তু ধর্মব্যবসায়ী শ্রেণিটি ইসলামের অপব্যাখ্যা দিয়ে ফতোয়ার ছুরি চালিয়ে মুসলিমের জীবন থেকে সঙ্গীত, অভিনয়, নৃত্য, চিত্রশিল্প, ভাস্কর্য নির্মাণ সবকিছুকে একপ্রকার নিষিদ্ধ বলে প্রচার চালিয়েছে। অথচ ইসলাম কোনো সত্য ও সুন্দর, মানুষের সুকুমার বৃত্তি, প্রতিভা, সুর, সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র, নাটক ইত্যাদিকে অবৈধ বলে না। ইসলামে অবৈধ কেবল অশ্লীলতা ও ক্ষতিকর বিষয়সমূহ।’ আমন্ত্রিত অথিতিবৃন্দ দৈনিক বজ্রশক্তির সফলতা কামনা করে বক্তব্য রাখেন। বক্তারা যাবতীয় ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৈনিক বজ্রশক্তির সাহসী ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে ‘মাটি মিউজিক’ এর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। মাটি মিউজিক এর শিল্পিরা ছাড়াও দেশবরেণ্য অনেক শিল্পি সংগীত পরিবেশ করেন।                                                            

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ইসলাম অশ্লীলতা ও ক্ষতিকর বিষয়কে অবৈধ বলে সত্য সুন্দরকে নয়- হোসাইন সেলিম

আপডেট টাইম ০৫:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮