সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

‘সিইসি আমাদের কথা বিশ্বাস করছেন না

ধানের শীষের প্রার্থীদের পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিশ্বাসই করতে পারছেন না।

বুধবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারের বাইরে সাংবাদিকদের একথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

সিইসির সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য আমরা ইসির কাছে দাবি করেছিলাম। আমরা বিভিন্ন অভিযোগ তাদের জানিয়েছি। কিন্তু সিইসি বলছেন, সে বিশ্বাস করছে না যে কোথাও পোস্টার লাগাতে দিচ্ছে না। অথচ দেশের মানুষ জানে, মিডিয়াও জানে যে বাংলাদেশের ধানের শীষের কোনো পোস্টার লাগাতে দিচ্ছে না।

ড. কামালের চেম্বারে পুলিশ আসার বিষয়ে তিনি বলেন, ডিএমপি কমিশনারের একটি বার্তা নিয়ে তিনজন পুলিশ কর্মকর্তা (ডিসি এসপি ও মতিঝিল থানার ওসি) ড. কামাল হোসেনের চেম্বারে এসেছিলেন। তারা জানিয়েছেন কমিশনার সাহেব কামাল হোসেনের সঙ্গে দেখা করতে চান। আমরা স্বাগত জানিয়েছি। পুলিশ কমিশনারের পক্ষ থেকে তিন কর্মকর্তা জানান ড. কামাল হোসেনের সিকিউরিটির প্রয়োজন আছে কিনা? এ জন্য কোনো ব্যবস্থা নিতে হবে কিনা? তা জানতে চেয়েছেন। তখন কামাল হোসেন বলেছেন আমার কোনো সমস্যা নেই, নিরাপত্তার প্রয়োজন নেই। তবে তারপরও যদি পুলিশ নিরাপত্তা দিতে চান তাহলে দিতে পারেন।

এর আগে গতকাল নির্বাচন কমিশনারের সঙ্গে ঐক্যফোরামের নেতাদের পুলিশের ভূমিকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে মন্টু জানান, এ সব বিষয়ে কোনো আলোচনা হয়নি। শুধু নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে।

পুলিশের প্রতি ড. কামালের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কামাল হোসেন বলেছেন আমরা পুলিশের সেই ভূমিকা দেখতে চাই যে ভূমিকা ১৯৭১ সালে পালন করেছে পুলিশ। পাক হায়েনাদের মত পুলিশকে দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী পুলিশ ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা সব প্রার্থীদের নির্বিঘ্নে প্রচারের পরিবেশ সৃষ্টির দাবি জানাচ্ছি, আর এই কাজে পুলিশ সাহায্য সহযোগিতা করবে বলে আশা করছি আমরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘সিইসি আমাদের কথা বিশ্বাস করছেন না

আপডেট টাইম ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮