সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

চলছে বই উৎসব হাতে নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে একযোগে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে ঝকঝকে তকতকে নতুন পাঠ্যবই। এ উপলক্ষে দিনটিকে ‘পাঠ্যপুস্তক উৎসব’ হিসেবে পালন করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অবশ্য গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সোমবার সারা দেশে উৎসবটি উদযাপিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় উৎসব। এতে প্রধান অতিথি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। উভয় অনুষ্ঠানই শুরু হয়েছে সকাল ১০টায়।

শুধু রাজধানীতেই নয়, সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের মাধ্যমে শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। স্কুলে স্কুলে পুরোদমে উৎসব চলছে।

সংশ্লিষ্টরা জানান, এবারের উৎসবের বিশেষত্ব হল- দ্বিতীয়বারের মতো প্রাক-প্রাথমিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষার বই প্রদান। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল বই দেয়া হচ্ছে।

এবার সারা দেশে প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এ জন্য ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক ছাপানো হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

চলছে বই উৎসব হাতে নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা

আপডেট টাইম ০১:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮