সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন পুলিশের ১৮২ জন সদস্য

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩০ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৭১ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হচ্ছে। ২০১৭ সালে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৮২ সদস্য পাচ্ছেন এ পদক। এবারের পদক তালিকায় জঙ্গিদমনে যুক্ত পুলিশ ও র‌্যাবের কর্মকর্তা ও সদস্যদের প্রধান্য রয়েছে। আগামী ৮ জানুয়ারী পুলিশ সপ্তাহ-২০১৮ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেবেন বলে জানা যায়। 

এ ছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ সদদস্যকে বিপিএম-সেবা ও ৫৩ জনকে পিপিএম-সেবা পদক দেওয়া হচ্ছে।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্ণেল আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক চৌধুরী মো. আবু কয়ছর ও পরিদর্শক মনিরুল ইসলাম মরনোত্তর বিপিএম পাচ্ছেন। গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযানের সময় এ তিন কর্মকর্তা বোমা হামলায় নিহত হন।

এ ছাড়া অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও বর্তমানে এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স বিভাগের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান, কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি মহিবুল ইসলাম খান, এডিসি এস এম নাজমুল হক ও এডিসি রহমত উল্লাহ চৌধুরীসহ ৩০ কর্মকর্তা বিপিএম পাচ্ছেন।

বিপিএম-সেবা পদক পাচ্ছেন সিআইডির অতিরিক্তি আইজিপি শেখ হিমায়েত হোসেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার এসপি শাহ মিজান শাফিউর রহমান, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলামসহ ২৮ জন।

পিপিএম পদক পাচ্ছেন র‌্যাবের লে. কর্ণেল আরিফ উদ্দিন মাহমুদ, লে. কর্ণেল মাহাবুব আলম, কাউন্টার টেররিজম ইউনিটের ডিসি প্রলয় কুমার জোয়ারদারসহ ৭১ জন। অপরদিকে পুলিশ সদরদপ্তরের ডিআইজি রৌশন আরা বেগম, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামসহ ৫৩ জন পিপিএম-সেবা পদক পাচ্ছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন পুলিশের ১৮২ জন সদস্য

আপডেট টাইম ০১:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮