সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

পীরগঞ্জ উপজেলা নির্বাচনের জন্য এবার মাঠে নেমেছে জাতীয়পার্টি

সারাদিন ডেস্ক::জাতীয় নির্বাচনে হেরে যাওয়া থেকে শিক্ষা নিয়ে একেবারে নতুন উদ্যমে মাঠে নেমেছে উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা। বিগত উপজেলা নির্বাচনে অংশগ্রহন না করা তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী এবারে নির্বাচনে অংশ নেবেন মর্মে ঘোষনা দিয়েছেন। এদিকে দলের উপজেলা কমিটির প্রচার সম্পাদক রুহুল আমিন চখা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষনা দেয়ার পাশাপাশি মাঠে মাঠে ভোটারদের মুখোমুখি হয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

ইতিমধ্যে এই প্রার্থী বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে যেতে শুরু করেছেন। একাদশ জাতীয় নির্বাচনের সারাদেশের পরিবেশ বিবেচনায় বিএনপি এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে অংশ গ্রহন করবেনা মর্মে ঘোষনা দেয়ায় জাতীয় পার্টি এখানে বেশ আশাবাদি হয়ে উঠেছে জয়ের ব্যাপারে।

জাতীয় নির্বাচনে জয় পাবার পর বিএনপি এখন বেশ ক্লান্ত শ্রান্ত। বিএনপি’র সহযোগী জামাতের ভাইস চেয়ারম্যান প্রভাষক আবুল কাশেম এবারে নির্বচনে অংশ গ্রহন করবেননা। তাই ভাইস চেয়ারম্যান পদে কোন হেবিওয়েট প্রার্থী নেই এ উপজেলায়। ফলে জাতীয় পার্টি থেকে তারুন্যের অহংকার উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগাঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মির্জা রুহুল আমীন চখা আট ঘাট বেধে নেমেছেন নির্বাচনী যুদ্ধে। তিনি বলেন এ উপজেলায় পাতীয় পার্টির ভোট ব্যাংক রয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ’র জনপ্রিয়তা এবং এলাকাবসীর প্রতি তার ভালবাসা ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জাতীয় পার্টিকে বেশ গৌরব ও সম্মানজনক স্থানে রেখেছে। তাছাড়া মাঠে বিএনপি-জামাতের প্রার্থী না থাকায় তাদের সম্পুর্ন ভোট জাতীয় পার্টি পাবে। তাই নির্বাচনে বিজয়ী হওয়া তার জন্য অত্যন্ত সহজ হবে। তরুন এবং ব্যবসায়ী প্রার্থী হিসেবে রুহুল আমীন চখার অর্থনৈতিক ভিত্তি যথেষ্ঠ মজবুত থাকায় নির্বাচনী ব্যায় বহন করাও তার জন্য খুব একটা কষ্ট সাধ্য্য হবেনা। জনসাধারনের সুখে দু:খে তিনি যথেষ্ঠ সাহায্য সহযোগীতার হাত প্রসারিত করতে সক্ষম হবেন।

এক সাক্ষাতকারে তিনি সংবাদ সারাদিন কে বলেন, দলের মনোনয়ন পেলে তিনি জয়লাভ করবেন এবং উপজেলাবাসীর জন্য উন্নত সেবা এবং উন্নত আধুনিক জীবনযাপনের লক্ষে ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জ উপজেলা নির্বাচনের জন্য এবার মাঠে নেমেছে জাতীয়পার্টি

আপডেট টাইম ০৭:৫৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯