সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তেল মিলের মেশিনে পেঁচিয়ে ১ যুবক নিহত

ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট::ঠাকুরগাঁওয়ে মাসুম ইসলাম (২২) নামের এক যুরক ইএসডিও-অরণি সরিষার তেল মিলের মেশিনে পেঁচিয়ে নিহত হয়েছে। শনিবার রাত ৮টায় শহরের কলেজ পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মাসুম ইসলাম (২২) ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত মাসুম ইসলাম সরিষার তেল মাড়াইয়ের যে মেশিনটি আছে সেটার উপর পড়ে গিয়ে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় দমকল বিভাগের উদ্ধার কর্মীরা নিহতের মৃতদেহ মেশিন হতে বের করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি)রুজু করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে তেল মিলের মেশিনে পেঁচিয়ে ১ যুবক নিহত

আপডেট টাইম ১০:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮