সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

হাতীবান্ধায় কৃষকদের বিনামূল্যে সার, বীজ বিতরণ

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে হাতীবান্ধা উপজেলা কৃষি অফিস উপজেলা পরিষদ হলরুমে ৫ হাজার ৮শ’ ৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি মোতাহার হোসেন এমপি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ, হাতীবান্ধা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ। এর আগে হাতীবান্ধা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের আয়োজনে মোতাহার হোসেন এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের প্রত্যেকে ১ বান্ডিল করে টিন ও বর্জপাতে নিহত ১টি পরিবারকে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

হাতীবান্ধায় কৃষকদের বিনামূল্যে সার, বীজ বিতরণ

আপডেট টাইম ০১:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭