সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ককে নওগাঁয় বদলি

আজম রেহমান,সারাদিন ডেস্ক::
ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ল্যা. কর্নেল তুহিন মো. মাসুদকে বদলি করা হয়েছে। শুত্রবার দুপুরে বদলির সত্যতা স্বীকার করেছেন তিনি।
লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, তাকে নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর এলাকায় গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবির গুলিতে ৩ গ্রামবাসী নিহত ও গুলিবিদ্ধ হয় আরও ১৫ জন। ১৩ ফেব্রুয়ারী ঘটনার ব্যাখ্যা দিয়ে ঠাকুরগাঁও বিজিবি হলে সংবাদ সম্মেলন ও ১৪ ফেব্রুয়ারী ২৫৩ গ্রামবাসীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা করে বিজিবি । পরে নিহতের পরিবারগুলো বিজিবির অধিনায়কসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা দায়ের করেন।
ঘটনা তদন্তে বিজিবি’ অতিরিক্ত মহাপরিচালক সাজ্জাদের নেতৃত্বে ৫ সদস্যের একটি ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ১টি টিম ঘটনার তদন্ত করেন।এবং এলাকাবাসীর সাথে আনুষ্টানিক মতবিনিময় সভা করেন।
বিজিবি’র ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলামও ঠাকুরগাঁও গিয়ে স্থানীয় প্রশাসন ও জনসাধারন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সার্বিক ঘটনায় এলাকার মানুষের মাঝে বিজিবি’র প্রতি বিরুপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ল্যা. কর্নেল তুহিন মো. মাসুদকে বদলি করা হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
এ বিষয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, কাউকে প্রত্যাহার বা বদলির বিষয়টি বাহিনীর অভ্যন্তরীণ। এ ব্যাপারে গণমাধ্যমের কাছে কিছু বলার নেই।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ককে নওগাঁয় বদলি

আপডেট টাইম ০৬:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯