সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের বহিস্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

আজম রেহমান,ঠাকুরগাঁও::কেন্দ্রীয় মহিলা পরিষদ কর্তৃক অগঠনতান্ত্রিকভাবে ঠাকুরগাঁও মহিলা পরিষদের ৬ জন সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ঠাকুরগাঁও মহিলা পরিষদের বহিষ্কৃত সদস্যদের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার বহিস্কৃত সদস্য অ্যাড. জাকিয়া সুলতানা মিঠু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রিয় কমিটির সম্পুর্ণ অন্যায়ভাবে ও অগঠনতান্ত্রিক পন্থায় সংস্থাটির ঠাকুরগাঁও শাখার ৬ সদস্যকে বহিষ্কার করেছে। যা ঠাকুরগাঁওয়ের মহিলা পরিষদ তথা সম্পুর্ণ নারী সমাজকে অপমানের সামিল। আত্মপক্ষ সমর্থন ও কারন দর্শানোর কোন ধরনের নোটিশ প্রদান না করে এ ধরনের সিদ্ধান্ত সম্পুর্ণ বেআইনী। আমরা এ বেআইনী সিদ্ধান্ত ও অন্যায় বহিষ্কারাদেশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ১৬ এপ্রিল ২০১৯ তারিখে কেন্দ্রিয় কমিটি কর্র্তৃক প্রেরিত বহিষ্কারাদেশ পত্রের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে সংগঠনের বহিস্কিৃত সদস্যবৃন্দ ছাড়াও ১৫জন সাধারন সদস্য, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ অন্যান্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে মহিলা পরিষদের বহিস্কৃত সদস্যদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯