সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ে ২ লক্ষ ৬৬ হাজার মূল্যের চাউল আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের চাউল ব্যবসায়ী আলহাজ¦ মো: গোলাম মোস্তফার দুই লক্ষাধিক টাকা মূল্যের চাউল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একই গ্রামের মো: কাশেম আলী, মো: মিনহাজুল ও মোছা: মেহেরুনের বিরুদ্ধে। তারা সম্পর্কে বাবা, ছেলে ও মেয়ে। এ অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী আলহাজ¦ মো: গোলাম মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪, ঠাকুরগাঁও একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ০৮/০৬/২০১৫ ইং তারিখে আভিযুক্তগণ ওই ব্যবসায়ীর বাসায় এসে কৌশলে তার থেকে ১৩’শ টাকা বস্তা মূল্যে, ২’শ ০৫ বস্তা চাল মাত্র আট হাজার টাকা নগদ দিয়ে নিয়ে যায়। তৎকালীন সময়ে যার বাজার মূল্য ২ লক্ষ ৬৬ হাজার ৫’শ টাকা এবং এক বছরের মধ্যে বাকি টাকা পরিশোধ করবে বলে ওই ব্যবসায়ীকে মৌখিকভাবে কথা দেন। কিন্তু টাকা আজ দেবো কাল দেবো বলে কালক্ষেপন করেন তারা অথচ কোন টাকা পরিশোধ করেনা।
একটা সময় টাকা না দেওয়ার জন্য গা ঢাকা দেন অভিযুক্তগণ। পরবর্তীতে কয়েক মাস পর তারা গ্রামে ফিরে আসলে টাকা দেনা পাওনা নিয়ে মামলার ১ নং আসামীর বাড়িতে গত ০৫/০৮/২০১৭ ইং তারিখে একটি আপোষ বৈঠক বসে। সেখানে চাউল আত্মসাৎকারীগণ টাকা পরিশোধ তো দূরের কথা বরং টাকা চাইলে এই চাউল ব্যবসায়ীর সঙ্গে খারাপ আচরণ করে। শুধু খারাপ আচরণ নয়। আইনের তোয়াক্কা না করে আরও বেপরোয়া হয়ে উঠে এবং আর কখনো পাওনা টাকা চাইতে আসলে এই চাউল ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এছাড়াও আভিযুক্তগণ প্রকাশ্যে স্বিকার করে আমরা চাউল হাওলাদ করেছি আত্মসাতের উদ্দেশ্যেই।
অভিযোগকারী চাউল ব্যবসায়ী আলহাজ¦ গোলাম মোস্তফা বলেন, অভিযুক্তগণ যে চাউল আত্মাসৎ করেছে এটা প্রমানিত। কিন্তু টাকা পরিশোধের ব্যপারে তারা কোন কর্ণপাত করেনা। শুধু শুধুই কালক্ষেপনের মানেটা আমার কাছে পরিস্কার হচ্ছেনা। তাই আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি খুব দ্রæত নি:পত্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মিনাহাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ২ লক্ষ ৬৬ হাজার মূল্যের চাউল আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম ০৫:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯