সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

দেশে ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবা চালু

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক:: দেশে এই প্রথম ক্যাবল ছাড়াই টিভি দেখার সুবিধা ‘আকাশ ডিটিএইচ’ চালু করল বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড।

আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান।

বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, ১৯ মে থেকে দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ-এর বাণিজ্যিক সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেবা মিলবে।

জেলাগুলো হলো-ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়াম এবং সুনামগঞ্জ।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ইনু বলেন, আকাশ ডিটিএইচ সেবা চালুর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রত্যক্ষ সুফল মিলল। দেশের প্রতিটি শহরের রাস্তাঘাটে  তারের যে জঞ্জাল ঝুলছে তা এই সেবা চালুর মাধ্যমে অনেকটাই কমবে।

দেশে সম্প্রচার মাধ্যমে শৃঙ্খলা আনতে সরকার চেষ্টা করছে উল্লেখ করে তিনি  বলেন, ‘ডিটিএইচ প্রযুক্তির অন্যতম ভালো  দিক হচ্ছে দেশের সব প্রত্যন্ত অঞ্চলের মানুষও স্যাটেলাইট টেলিভিশন দেখতে পারবে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার অন্যতম সহযোগী এই ডিটিএইচ সেবা। এই সেবা চালুর মাধ্যমে ক্যাবল টিভি অপারেটরদের দৌরাত্ম্য থাকবে না। মানুষ নিশ্চিন্তে ঘরে বসে বিনোদন উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়,  পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তিতে সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে ১১০ টি চ্যানেল নিয়ে চালু হয়েছে আকাশ ডিটিএইচ। আকাশ ডিটিএইচে পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল ‘কেউ ইউ’ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, এলএনবি, সেট টপ বক্স এবং রিমোটসহ পুরো সংযোগের দাম ৬ হাজার ৪৯৯ টাকা। প্রতি মাসে ভ্যাটসহ বিল দিতে হবে ৩৯৯ টাকা। যা মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে পে করা যাবে।

আকাশ ডিটিএইচ উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইনস্টলেশন এবং এক মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

দেশে ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সেবা চালু

আপডেট টাইম ০৩:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯