সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

পীরগঞ্জ থানার অফিসার্স কোয়ার্টার থেকে৮ হাজার ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সহ এসআই হেলাল ও ঝাড়ুদার মানিক আটক

আজম রেহমান,ঠাকুরগাঁও:: ২৩ জুন দুপুরের দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের দু:সাহসি অভিযানে পীরগঞ্জ থানার অফিসার্স কোয়ার্টার থেকে ২ হাজার পিস ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সহ থানার এসআই হেলাল উদ্দিন ও ঝাড়ুদার মানিক কে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকষ দল দুপুর ২ টার দিকে পীরগঞ্জ থানা সংলগ্ন এসআই হেলাল উদ্দিনের সরকারী কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, অজ্ঞাত পরিমান ফেন্সিডিল ও ২ কেজি গাজা সহ এসআই হেলাল ও তার অপকর্মের সহযোগী ঝাড়ুদার মানিককে আটক করে। এ ব্যাপারে পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মোস্তাফিজার রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দলটি অভিযান চালায় এবং ইয়াবা , ফেন্সিডিল ও গাজা সহ ঐ এসআই ও ঝাড়ুদারকে আটক করে থানায় সোপর্দ করে। এ বিষয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক হেলাল উদ্দিনের বাড়ী নওগা জেলায় ও ঝাড়ুদার মানিক এর বাড়ী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানায় বলে জানা গেছে।এদিকে ইয়াবার পরিমান নিয়ে বিভ্রান্তি দেখা দিলে সন্ধায় এক প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার ইয়াবার পরিমান ৮ হাজার বলে উল্লেখ করেন।

পুলিশ সুপার মনিরুজ্জামান  বলেন, পাঁচ দিন আগে পীরগঞ্জ উপজেলার  পীরডাঙ্গী গোরস্তান থেকে মাদক ব্যবসায়ী আকিমুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এসআই হেলাল প্রামানিক তাদের ইয়াবা ফেন্সিডিল ও গাজা সাপ্লাই করে থাকেন। সেদিন থেকেই হেলালের উপর নজরদাবিরী শুরু করে ডিবি।

রোববার দুপুরে কক্সবাজার থেকে ফিরে পীরগঞ্জ উপজেলার নিজের সরকারী বাসভবনে প্রবেশ করেন এসআই হেলাল উদ্দীন প্রমাণিক ও তার সহযোগী মানিক আলী। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় এবং ইয়াবা, ফেন্সিডিল ও গাজা উদ্ধার করে এবং এসআই হেলাল প্রামানিক ও ঝাড়ুদার মানিককে আটক করে পীরগঞ্জ থানায় নিয়ে যান। সেখানে সার্কেল এএসপি সাংবাদিকদের কাছে ইয়াবা সহ ২ জনকে আটকের কথা জানান এবং বিস্তারিত তথ্য পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানান। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের কাজ চলছিল বলে জানান পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

পীরগঞ্জ থানার অফিসার্স কোয়ার্টার থেকে৮ হাজার ইয়াবা, ফেন্সিডিল ও গাজা সহ এসআই হেলাল ও ঝাড়ুদার মানিক আটক

আপডেট টাইম ০৭:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯