সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে ১ বাংলাদেশি গুলিবিদ্ধ

আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ের বেউরঝাড়ী সীমান্তে বিএসএফের হাতে ১ বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। রোববার মধ্যরাতে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী বিওপি’র চড়ইগেদী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাংলাদেশি নাগরিক মোঃ দুলাল (৩০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক এসএমএন সামিউন্নবী চৌধুরি জানান, রোববার মধ্যরাতে ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে সীমান্ত পিলার ৩৭৯/৮-এস এর নিকট দিয়ে ৩/৪ জন বাংলাদেশী চোরাকারবারীরা অসৎ উদ্দ্যেশে অবৈধভাবে আনুমানিক ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে এ ঘটনা ঘটে । ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লা ক্যাম্পের টহল দল অনুপ্রবেশকারীদেরকে দেখতে পেয়ে তাদের উদ্দেশ্যে ফায়ার করলে বাংলাদেশী নাগরিক মোঃ দুলাল (৩০) গুলিবিদ্ধ হয়, দুলালের ডান কাঁধের নিচে গুলি লাগা অবস্থায় সে পালিয়ে আসতে সক্ষম হয়। দুলাল বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী এলাকার বড় চড়ুইগতি গ্রামের সবরাতু মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়,সংবাদ পেয়ে অত্র ব্যাটালিয়নের বেউরঝাড়ী বিওপি হতে একটি টহল দল ঘটনাস্থলে গমন করলে ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হলে রোববার দুপুরে বেউড়ঝাড়ী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আব্দুস সালাম এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন এসি আমরেন্দার ঝা। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকের উপর ফায়ার করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বড়বিল্লা কোম্পানী কমান্ডার ফায়ারের কথা অস্বীকার কওে বলেন কিছু বাংলাদেশী নাগরিক চোরাচালানী করতে অসৎ উদ্দেশ্যে রাতের আধারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কোন নাগরিককে বিএসএফ কর্তৃক আটক করতে পারেনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে ১ বাংলাদেশি গুলিবিদ্ধ

আপডেট টাইম ০৭:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯