ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সিভিল সার্জন তথ্য গোপন করতে সাংবাদিকদের সাথে উগ্র সন্ত্রাশী আচরনের ভিডিও ভাইরাল পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

জিম্বাবুয়ে ছেড়ে পালিয়েছে গ্রেস মুগাবে

জিম্বাবুয়েতে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ‘গৃহবন্দী’ করার বিষয়টি সেনা অভ্যুত্থানের মতো বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।

এদিকে মুগারের স্ত্রী গ্রেস মুগাবে জিম্বাবুয়ে ছেড়ে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট বলেছে, গ্রেস মুগাবে পালিয়ে নামিবিয়া গেছেন। তবে দেশটির একটি সংবাদপত্রের মালিক টুইটে জানিয়েছে, প্রেসিডেন্টের স্ত্রী এখন রাজধানী হারারেতেই আছেন।

আঞ্চলিক এই সংস্থার প্রধান আলফা কন্ডে বলেছেন, দেশটিরতে অবিলম্বে সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে এইউ।

যদিও কোন ধরণের অভ্যুত্থানের অভিযোগ নাকচ করে জিম্বাবুয়ের সেনাবাহিনী বলছে, মুগাবে নিরাপদে আছেন এবং প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধীদের শায়েস্তা করতেই এই অভিযান।

তবে এখন মুগাবের স্থলাভিষিক্ত কে হবে, তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে এত দিন মুগাবের উত্তরসূরি ভাবা হচ্ছিল। কিন্তু ৯৩ বছর বয়সী মুগাবে সম্প্রতি তার স্ত্রী গ্রেস মুগাবেকে উত্তরসূরি করার পরিকল্পনা করেন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি গত সপ্তাহে বরখাস্ত করেন নানগাগওয়াকে। দেশটির সেনাবাহিনীর কাছে আবার বেশ জনপ্রিয় নানগাগওয়া। তাই মুগাবের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সেনাবাহিনী।

যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাবার পর থেকেই, ১৯৮০ সাল থেকেই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মুগাবে।

জিম্বাবুয়ের এই রাজনৈতিক পরিস্থিতিতে সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূত্র: বিবিসি

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক

জিম্বাবুয়ে ছেড়ে পালিয়েছে গ্রেস মুগাবে

আপডেট টাইম ০৪:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭