সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পৌরসভায় হাতবোমা বিষ্ফোরণ-বিএনপি’র নির্বাচন বর্জনের ঘোষনা

ঠাকুরগাঁও প্রতিনিধি  :
 ভোটকেন্দ্র হাতবোমা বিস্ফোরণের ঘটনা, ভোটকেন্দ্রে ব্যপক বহিরাগত’র অনুপ্রবেশ, ভোটারদের হাতের ছাপ নিয়ে বহিরাগতরা বলছে, যাও তোমার ভোট হয়ে গেছে, সমস্ত বুথগুলো বিএনপি’র পোলিং এজেন্টশূণ্য এমন অনিয়মের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। রোববার দুপুরের মধ্যে ভোটকেন্দ্রগুলোতে একটি বিশেষ দলের লোকজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছেনা। বিএনপি প্রার্থী শরীফ হোসেন অভিযোগ করেন, ৭ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর হাইস্কুল কেন্দ্রের বিএনপির এজেন্টদের হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশ আটক করে নিয়ে গেছে। ঐ কেন্দ্রে গিয়ে কোনো বুথেই বিএনপির কোনো পোলিং এজেন্টকেই পাওয়া যায়নি, এ ব্যাপারে জানার জন্য কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের খোঁজ করে তাঁকে কোথাও পাওয়া যায়নি। তাঁর রুমের সামনে পাহাড়ায় নিয়োজিত পুলিশ সদস্যরাও তিনি কোথায় আছেন তা জানেন না বলে জানিয়েছেন। আশ্রমপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রত্যেক বুথে বহিরাগতরা গোপন ব্যালটের পর্দার বাইরে দাঁড়িয়ে বলে দিচ্ছেন, এখানে এখানে টেপেন। শুধু মেয়র নয়, সরকার দলীয় কাউন্সিলরদেরও এভাবে জিতিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন, ওখানকার ঢেড়স মার্কার কাউন্সিলর প্রার্থী সফিউল এনাম পারভেজ ।
ঠাকুরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে ঘটেছে হাতবোমা বিষ্ফোরণের ঘটনা।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনা শুনেছি। সাথে সাথে পুলিশি তৎপরতা বাড়িয়েছি।  এটা কোন ভারি বিস্ফোরক ছিলোনা। বিচ্ছিন্ন একটি ঘটনা মাত্র।তবে বিএনপির অভিযোগ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চারের জন্য আওয়ামী সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটাচ্ছে।
          এদিকে বিএনপি’র জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী ও জেলা                নেতৃবৃন্দ।
Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও পৌরসভায় হাতবোমা বিষ্ফোরণ-বিএনপি’র নির্বাচন বর্জনের ঘোষনা

আপডেট টাইম ০৪:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১