সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

চতুর্থ ধাপের নির্বাচন চেয়ারম্যান পদে ৭২ শতাংশই স্বতন্ত্র 

অনলাইন ডেস্ক::
ফাইল ছবি

দেশব্যাপী চলমান দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের মাঠে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যসহ তিন পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৪৬ হাজার ৬০২ প্রার্থী। আগামী ২৬ ডিসেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ হবে।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

তিনি জানান, ৮৪৩ ইউপিতে রাজনৈতিক দলসহ চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চার হাজার ৯১৮ । এর মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিন হাজার ৫৪৬ জন, যা মোট মনোনয়নপত্র দাখিলকারীর ৭২ শতাংশ।

সংরক্ষিত নারী সদস্য পদে নয় হাজার ৮৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৮০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিন পদে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৪৬ হাজার ৬০২ জন।

৮৪৩ ইউপির মধ্যে ১৩ ইউপিতে রয়েছে একক প্রার্থী। যার মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত ১২ জন এবং স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আড়াইহাজারের ফতেপুর, দুপ্তারা, ব্রাহ্মন্দী, মাহমুদপুর; লৌহজংয়ের মেদিনীমণ্ডল; কামারখন্দের ঝাঐল; সিংড়ার শেরকোল; পটিয়ার বড়লিয়া; লোহাগাড়ার বড়হাতিয়া; রাজবাড়ীর বানীবহ ও কোটালীপাড়ার আমতলী এবং কুমিল্লার শ্রীপুরের আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আর কুমিল্লার পাঁচমুখীতে কেবল একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ‘যেসব ইউপিতে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা পড়েছে, সেগুলো বাছাইয়ে বৈধ হলে এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে।’

তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

চতুর্থ ধাপের নির্বাচন চেয়ারম্যান পদে ৭২ শতাংশই স্বতন্ত্র 

আপডেট টাইম ০১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১