সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

জিহাদকে সমর্থন দিয়ে বক্তব্য, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ করা হলো মসজিদ

ডেস্ক:: জিহাদের পক্ষে বক্তব্য দেয়ায় ফ্রান্সে একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বুফের একটি মসজিদের ইমাম ওই সহিংস বক্তব্য দেন। এখন আগামী ৬ মাসের জন্য মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির খবরে জানানো হয়, ওই ইমাম জিহাদিদের ‘বীর’ হিসাবে তুলে ধরেন। একইসঙ্গে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সহিংসতাকে উৎসাহিত করেছেন। এ কারণেই এমন শক্ত পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স।
পশ্চিম ইউরোপের দেশটি সম্প্রতি উগ্রবাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। একাধিক সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের ইসলামিক স্থাপনাগুলোতে নিয়মিত তল্লাশি চলছে।

 দুই সপ্তাহ আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, তিনি প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে বুভে শহরের গ্রেট মসজিদটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করছেন। কারণ সেখানকার ইমাম তার বক্তৃতায় খ্রিস্টান, সমকামী এবং ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। তবে একবারেই কঠিন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মসজিদটিকে জবাব দিতে ১০ দিন সময় দেয়া হয়েছিল।

তবে মসজিদ কর্তৃপক্ষ বলছে, যেই ইমান এমন বক্তব্য দিয়েছেন তিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। মসজিদ পরিচালনাকারী অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী বলেছেন, ওই ইমাম তার নিজের ইচ্ছায় ওই বক্তৃতা করেন। এরইমধ্যে তাকে এ জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ইমাম মসজিদের একজন নিয়মিত ইমাম হিসাবে কাজ করছিলেন। তিনি উগ্রপন্থী ইসলামী অনুশাসন চর্চার প্রতি সমর্থন এবং রাষ্ট্রীয় আইনে উপর এর শ্রেষ্ঠত্ব রয়েছে বলে দাবি করে আসছিলেন।
গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে এমন মসজিদ গুলোতে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন যে, বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করা হলে সেই মসজিদগুলো বন্ধ করে দেয়া যেতে পারে। ফ্রান্সে রয়েছে ২ হাজার ৬২০ টি মসজিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরমধ্যে শতাধিক মসজিদে তদন্ত চালিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জিহাদকে সমর্থন দিয়ে বক্তব্য, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ করা হলো মসজিদ

আপডেট টাইম ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১