সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিএনপিকে ছাড়া নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বুঝে গেছে সরকার

ডিজিটাল:: বিএনপি-কে নির্বাচনে শামিল করতে এবার আন্তর্জাতিক মহলের চাপ আছে। বিএনপিকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠবে তা বুঝে গেছে সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এর এক প্রতিবেদনে এমন মন্তব্য করে আরো বলা হয়েছেঃ

ভারতের মতোই বাংলাদেশে রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও তার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা সীমিত। ক্ষমতা কুক্ষিগত সরকারের হাতে। তবে অতীতে বাংলাদেশে রাজনৈতিক সংকটে একাধিক রাষ্ট্রপতি মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রশংসা কুড়িয়েছেন। আবার সরকারের বিরাগভাজন হওয়ার নজিরও রয়েছে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এমন এক সময় শপথ নিলেন যখন সে দেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি বেশ উত্তপ্ত। বিরোধী দলগুলো রাজপথে। তার মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে রাজনৈতিক সংঘাত তুঙ্গে নিয়ে গেছে। দলটি অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন দাবি করেছে, যার সংস্থান বাংলাদেশের সংবিধানে নেই।

দ্য ওয়াল এর প্রতিবেদনে বলা হয়েছেঃ অতীতে দুই বার নির্বাচন বয়কট করা বিএনপি-কে নির্বাচনে শামিল করতে এবার আন্তর্জাতিক মহলের চাপ আছে। দেশেও চাপের মুখে শেখ হাসিনা সরকার। বিএনপিকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠবে তা বুঝে গেছে সরকার। এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতিকে মধ্যস্থতার ভূমিকায় সরকার চাইবে কিনা বা তিনি নিজে এমন উদ্যোগ নেন কিনা তা নিয়ে কৌতুহল থাকবে।

প্রতিবেদনে বলা হয়ঃ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মতোই একজন মুক্তিযোদ্ধা। তবে হামিদ ছিলেন পুরোমাত্রায় রাজনীতিক, সাতবারের সংসদ সদস্য, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় উপনেতা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিএনপিকে ছাড়া নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বুঝে গেছে সরকার

আপডেট টাইম ০২:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩