সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

অনলাইন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা

তারিক চয়ন::  বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আজ (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে লেখা হয়েছে, “বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সাক্ষাত করেছেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন; বাণিজ্য, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি আমাদের প্রতিশ্রুতি নিয়ে সারগর্ভ আলোচনা হয়েছে।” ওই টুইটের সাথে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টম বার্জ এক টুইটে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে এমন আলোচনাকে স্বাগত জানিয়েছেন। ওদিকে, কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাক্ষাতকালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এই প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে। এর প্রতিক্রিয়ায় উক্ত বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতি একাত্মতা পোষণ করে বাংলাদেশের তরফে জানানো হয়, বিএনপি সহ সকল বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক এটি সরকারেরও চাওয়া।

প্রসঙ্গত, বৃটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিদেশি অতিথিরা লন্ডনে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশটি সফরে রয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

অনলাইন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা

আপডেট টাইম ০৪:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩