ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি

জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা করেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি আছে, থাকবে। তিনি এখনো আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

রাজধানীর নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা–বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এই সভায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই নির্দেশনাই আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় দিয়েছে ইসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাও ইসি শুনেছে। সবার আশা, সুষ্ঠুভাবে এই তিন সিটির নির্বাচন করা সম্ভব হবে। বাড়তি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হবে না।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে তিন সিটি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সঠিক আছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অপর এক প্রশ্নে সিইসি বলেন, অভিযোগ আসতে পারে। অভিযোগ সঠিক কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া তারা জাতীয় নির্বাচনে যাবে না। এ বিষয়ে জানতে চাইলে সিইসি কে এম নুরুল হুদা বলেন, এটা (খালেদা জিয়ার মুক্তি) আদালতের বিষয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা

জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা করেন সিইসি

আপডেট টাইম ১২:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮