সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ঠাকুরগাঁও আদালতে বিজিবির বিরুদ্ধে দাখিলকৃত মামলার শুনানী অনুষ্ঠিত, আদেশ ৬ মার্চ

আজম রেহমান,সারাদিন ডেস্ক::রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে দাখিলকৃত মামলার শুনানিঅন্তে ৬ মার্চ আদেশের জন্য দিন ধায্য করেছে আদালত।
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হরিপুর অঞ্চল-৫ ঠাকুরগাঁও এর বিচারক ফারহানা খান বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল ইসলামের শুনানীর প্রেক্ষিতে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন।
মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার আরজি দাখিল করেন।
থানায় মামলা গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে ঐ এলাকার ৩ জন মানুষ নিহত হন। নিহতদের পরিবারের দাবী , নিহতদের সবাই সাধারণ নিরীহ গ্রামবাসী কিন্তু বিজিবি’র দাবী নিহতরা চোরাচালান চক্রের সাথে জড়িত অথবা তাদের প্ররোচণাতেই দায়িত্ব পালনকালে বিজিবি’র উপর হামলা করে , তাদের অস্ত্র কেড়ে নেয়া ও প্রাণনাশের চেষ্টা করে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, শুনানীর প্রেক্ষিতে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন বিজ্ঞ আদালত।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও আদালতে বিজিবির বিরুদ্ধে দাখিলকৃত মামলার শুনানী অনুষ্ঠিত, আদেশ ৬ মার্চ

আপডেট টাইম ০৭:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯