সংবাদ শিরোনাম
মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা পীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে উপজেলা প্রশাসনের মত-বিনীময় সভা পীরগঞ্জে হিন্দু ধর্মীয় দুর্গা-পূজার জন্য অনুদান বিতরন

৪৬ লাখ জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগ। গতকাল শুক্রবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- জীবন ওরফে সবুজ, জামাল উদ্দিন ও বাবুল ওরফে বাবু। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে ডিবির সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা প্রথমে জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে সাত লাখ জাল টাকার নোট উদ্ধার করা হয়।

ডিবির ওই সূত্রটি জানায় গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওইদির সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ  ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় লেনদেন করত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

৪৬ লাখ জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট টাইম ০৪:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯