সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯ পদ শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
ছাত্রলীগের সম্প্রতি ঘোষিত নতুন কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তবে কোন ১৯টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে তা জানানো হয়নি। মঙ্গলবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, প্রাথমিকভাবে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯টি পদ শূন্য ঘোষণা করা হলো। পরবর্তীতে যাচাই-বাছাইপূর্বক উক্ত পদসমূহ পূরণ করা হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর গত ১৩ই মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০১ সদস্যের এই কমিটিতে বিবাহিত, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, হত্যা মামলার আসামি, বিএনপি-জামায়াত পরিবারের সন্তানসহ বিতর্কিত অনেকে স্থান পেয়েছেন বলে দাবি করেন পদবঞ্চিতরা। এরপর কেন্দ্রয়ী কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে রয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রলীগের ১৯ পদ শূন্য ঘোষণা

আপডেট টাইম ১২:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯