সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

জিৎ-এর ভিলেন তাসকিন

সারাদিন ডেস্ক::গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’-এর শুটিং। এটি পরিচালনা করছেন রাজা চন্দ। শুটিংয়ের মাঝপথে ঠিক হলো ছবির খলনায়ক। জানা গেল, ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত বাংলাদেশি অভিনেতা তাসকিন রহমান পর্দায় জিৎকে টেক্কা দেবেন।

‘সুলতান’ ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিশ্চিত করেছে ছবিতে তাসকিনের অভিনয়ের বিষয়টি।

চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিনও। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন। সেখান থেকে মুঠোফোনে বলেন, ‘সপ্তাহখানেক আগে আজিজ ভাইয়ের সঙ্গে এই ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা হয়। ছবির গল্প, আমার চরিত্র-দুটোই ভালো লেগেছে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় দুই দিন আগে কাজটি করার জন্য আলাপ-আলোচনা চূড়ান্ত করেছি।’

কবে থেকে আপনার অংশের শুটিং শুরু? অভিনেতা বললেন, ‘৭ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় আমার অংশের কাজ শুরু হবে। সেভাবেই সময় নিয়েছেন প্রযোজক। টানা ১৩ দিন কাজ হবে। তার আগে ৫ মার্চ ওখানে গিয়ে লুক নিয়ে কাজ করার কথা।’

‘সুলতান’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, শহীদুল আলম সাচ্চু, আমান রেজা ও ভারতের কলকাতার প্রিয়াংকা সরকার প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মস।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

জিৎ-এর ভিলেন তাসকিন

আপডেট টাইম ০৮:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮