ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর বাঁধের পানিতে ভেসে গেছে সাড়ে ছয়শত মুরগির বাচ্চা!

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর বাঁধের পানিতে আরেক প্রতিবেশীর ভেসে গেছে প্রায় সাড়ে ছয়শত মুরগির বাচ্চা।এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়েছে সেই পরিবারটি।
অভিযোগ সূত্রে জানাযায়,ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা সামসনগর এলাকার বাসিন্দা নজরুল খুব অভাব-অনটনে পড়ে। বছর খানেক আগে তার এক শুভাকাঙ্ক্ষী আবু জাহিদ বাবু তাকে সহযোগিতা করতে পুজি দিয়ে নজরুলের বাড়িতে মুরগির খামার গড়ে তোলে।গত ২৫ দিন আগে নজরুল তার বাড়িতে দুটি মুরগির শেড তৈরি করে।একটিতে ৭২০টি বাচ্চা ও অন্যটিতে প্রায় ১২০০টি মুরগির বাচ্চা ছিল।কিন্তু শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ে ব্যাপক বৃষ্টিপাত হয়।এসময় প্রতিবেশী হেলাল ও তার কর্মচারী সুজন চলাচলের রাস্তার উপর বালিভর্তি বস্তা দিয়ে বাঁধ তৈরি করে যেন তার বাড়িতে পানি প্রবেশ করতে না পারে।কিন্তু বাঁধ দেওয়ায় সেই পানি গিয়ে ঢোকে নজরুলের বাড়িতে।ভোর বেলা নজরুল ও তার পরিবার মুরগির শেডে গিয়ে দেখে ছোট শেডের ৭২০টি বাচ্চা পানিতে ভাসছে।সেখান থেকে কোন রকম ৯০টি বাচ্চা বাঁচাতে পারলেও মারা যায় প্রায় সাড়ে ছয়শত মুরগির বাচ্চা।এতে ক্ষতি হয় প্রায় ষাট হাজার টাকা।সকালে উঠে নজরুল প্রতিবেশী হেলালকে ডেকে এনে দেখালেও সে কোন কর্ণপাত করেনি।পরে আকচা ৯নং ইউপি সদস্য কুলুরাম রায় বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।অভিযুক্ত হেলাল উল্টো অভিযোগ করে বলেন,নজরুল বাঁধ সরিয়ে ফেলাতে তার পুকুরে অত্যাধুনিক ভিয়েতনাম প্রযুক্তিতে মাছের পোনা ছাড়েন এতে তার প্রায় চার লক্ষ টাকার পোনা নষ্ট হয়ে যায়।
ইউপি সদস্য কুলুরাম রায় জানান,কেউ চলাচলের রাস্তায় বিনা অনুমতিতে বাঁধ দিতে পারেনা।তাছাড়া হেলালের পুকুরে সত্যিকারে পোনা ছেড়েছে কিনা সেটা সে দেখাতে পারেনি।তিনি আরও জানান,কোন সমাধান না করতে পেরে তিনি নজরুল ও বাবুকে আইনি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এই ঘটনায় নজরুল ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর বাঁধের পানিতে ভেসে গেছে সাড়ে ছয়শত মুরগির বাচ্চা!

আপডেট টাইম ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯