ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ

বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার::বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। দলের    প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গিকার করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ঐতিহাসিক দিনে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই আমাদের আজকের অঙ্গীকার। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বাঙালি জাতি সমগ্র বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। যে মর্যাদা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাঙালি জাতি হারিয়ে ছিল। বাংলার হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বাংলার জনগণ কিছু না কিছু পেয়েছে। বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী দেশের সব থেকে প্রাচীন এবং বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু, চার জাতীয় নেতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মাহুতি দানকারী দলের নেতা-কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমদ এবং এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন,  প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট সাহারা খাতুন, ড. আবদুর রাজ্জাক, এডভোকেট আবদুল মতিন খসরু, এডভোকেট আবদুল মান্নান খান এবং পিযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, রেলওয়ে মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এবং আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আহমেদ হোসেন ও এডভোকেট মিজবাহউদ্দিন সিরাজসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনও দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ছিলেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় দুই দিনব্যাপি কর্মসূচি শুরু হয় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। দলীয় কার্যালয়ে করা হয়েছে আলোকসজ্জা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আলোচনা সভায় বরেণ্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট টাইম ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯