ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল স্বাস্থ্য-মন্ত্রীর হস্তক্ষেপ কামনা অভিভাবকহীন পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স,হুমকির মুখে স্বাস্থ্য সেবা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, এডহক ডাক্তারের প্রভাবে প্রশ্নবিদ্ধ ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য সেবা বিভাগ–যেন দেখার কেউ নেই ঠাকুরগাঁওয়ে সড়ক বিভাগের একটি চিঠিতে আতঙ্কিত জমির মালিক চাপা উত্তেজনা পীরগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ পীরগঞ্জ আল-হাসানা স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপেনর সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল কর্তব্যরত অবস্থায় ঠাকুরগায়ের পীরগঞ্জ থানার এক এএসআই’র মৃত্যু যখন গনতন্ত্র চাপা থাকে তখন উগ্রবাদী শক্তিগলোর উল্থন ঘটে,তারা মাথা চাড়া দিয়ে উঠে-ঠাকুরগায়ে মির্জা ফখরুল ঠাকুরগায়ের ৩ টি আসনেই বিএনপি’র বিজয়,প্রতিদ্বন্দিতা করেছে জামায়াত

বিএনপির ৯ নেতাকর্মীর ফাঁসির আদেশে ফখরুলের নিন্দা

স্টাফ রিপোর্টার, ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির মামলায় ৯ জনকে ফাঁসির আদেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয় , পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি চালানোর মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে বুধবার দুপরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করা হয়েছে।

ফখরুল বলেন, ২৪ বছর আগে ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা ছিল সম্পূর্ণরূপে বানোয়াট ও সাজানো। পরিকল্পিতভাবে নিজ দলীয় লোকদের দিয়েই ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করা হয়েছিল, যা সর্বজনবিদিত। রাজনৈতিক ষড়যন্ত্রে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণায় প্রমাণ হয় যে, সরকারের ক্রমপ্রসারমান ফাঁসির দড়ি এখন বিএনপি’র নিবেদিপ্রাণ নেতাকর্মীদের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিসহ বিরোধী দল, মত নিশ্চিহ্ন করণে নাৎসীবাদী আয়োজনের নগ্ন বহি:প্রকাশ আজকে সরকারের নির্দেশে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায়।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের ওপর অব্যাহত জুলুমের পরেও বিএনপিকে নিস্তেজ তো করা যায়-ই নি বরং জনসমর্থনের বিপুল বৃদ্ধিতে সরকারের হিতাহিত জ্ঞানশুণ্য হয়েছে। কা-জ্ঞান লোপ পেয়ে এখন বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে নির্মূলে সর্বশক্তি নিয়োগ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ২৪ বছর আগের ট্রেনে গুলি-বোমা হামলার সাজানো ঘটনায় আজকে আদালত কর্তৃক রায়ের মাধ্যমে একটি বিষয় সুষ্পষ্ট হয়ে উঠেছে যে, ভোগ-লালসায় অস্থির সরকার তাদের গদি টিকিয়ে রাখতে নানা ধরণের সর্বনাশা নীলনকশা প্রণয়ন করে রেখেছে। যতই দিন যাচ্ছে ততই একের পর এক সরকারের হিং¯্র রুপের প্রকাশ ঘটছে, মানবিক বিবেচনাগুলো পদদলিত করা হচ্ছে।

তিনি বলেন, পাবনার আদালতের রায়ে সরকারের নিষ্ঠুর দানবীয় রূপের আরও একটি নতুন চেহারা দেখা গেল।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুদকালে পাম্প মালিককে মোবাইল কোর্টে জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল

বিএনপির ৯ নেতাকর্মীর ফাঁসির আদেশে ফখরুলের নিন্দা

আপডেট টাইম ০৪:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯