সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

দেশে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার বর্বরতার যুগ ফিরে এসেছে

অনলাইন রিপোর্টার:: দেশে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার বর্বরতার যুগ ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডারি দরবার শরীফের মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও মইনীয়া শিশু কিশোর মেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মানববন্ধনে সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, ‘আইয়ামে জাহেলিয়াতের আদলে আজ দেশে শিশু-নারীদের প্রতি জঘন্য নিমর্মতা ও পাশবিকতা দেখে আমরা হতভম্ব। আজকের এ দুনিয়ায় এমন নির্মমতা কিছুতেই মেনে নেয়া যায় না। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়া ও বিচারহীনতার সংস্কৃতি থাকায় দেশে এ বর্বরতা কমানো যাচ্ছে না।’

নারী, শিশু নিপীড়ন বন্ধ, খুন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও যৌতুক বন্ধে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির নিশ্চিতের দাবি জানান তিনি। তার দাবি, এ সংক্রান্ত বিদ্যমান আইনের সংস্কার ও সংশোধন করতে হবে।

তিনি আরও বলেন, ‘অপরাধ নির্মূলে ক্রসফায়ার কোনো সমাধান হতে পারে না। এতে আইনের স্বাভাবিক প্রয়োগ উপেক্ষিত হয়। যারা অপরাধী, খুনি, নিপীড়ক তাদের শেকড় ভেতর থেকে উপড়ে ফেলতে হবে।’

মানববন্ধনে শতাধিক শিশু, কিশোর, নারী, পুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

দেশে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার বর্বরতার যুগ ফিরে এসেছে

আপডেট টাইম ০২:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯