সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

খুদে এক ভক্ত হাজার মানুষের ভিড়ে‘বিগ বি’র জলসার ভেতর

সারাদিন ডেস্ক:: বলিউডের বর্ষীয়ান তারকা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে সপ্তাহ শেষে বিশাল জটলা তৈরি হয়। প্রতি রোববার এই অভিনেতার ভক্তরা বাংলোর বাইরে ভিড় করেন তাঁকে এক নজর দেখার জন্য। এখন এটি রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। অমিতাভও ভক্তদের নিরাশ করেন না। যদি তিনি বাড়িতে থাকেন, তাহলে বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে ধন্যবাদ জানান। কিন্তু বাড়ির ভেতরে কারও প্রবেশের অনুমতি নেই। শিশুরা কি আর অতশত বোঝে? গত রোববার অমিতাভের খুদে এক ভক্ত হাজার মানুষের ভিড়ে গা গলিয়ে ঠিকই ঢুকে পড়ে ‘বিগ বি’র জলসার ভেতর। অমিতাভ কিন্তু তাতে একটুও রাগ করেননি। বরং আজ মঙ্গলবার টুইটারে সেই ছোট্ট ভক্তের গল্প শেয়ার করেছেন।

‘এই পুঁচকে রোববার ভিড়ের মধ্যে সাহস দেখিয়েছে। দরজা দিয়ে বাড়ির ভেতরে চলে এসেছে শুধু আমার সামনে হাত নাড়ানোর জন্য। খুব কিউট।’ আজ টুইটারে এ কথা লিখেছেন অমিতাভ বচ্চন। খুদে সেই ভক্তের সঙ্গে তোলা ছবিও দিয়েছেন। এদিকে গতকাল সোমবার অমিতাভ ‘থাগস অব হিন্দোস্তান’ ছবির শুটিং করতে যোধপুরে পৌঁছেছেন। এই সিনেমায় আরও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। এ বছর ৮ নভেম্বর ইতিহাসনির্ভর এই ছবির মুক্তি পাওয়ার কথা।আগামী মে মাসে মুক্তি পাবে অমিতাভের ছবি ‘১০২ নট আউট’। ইতিমধ্যে ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। অমিতাভ বচ্চন নিজেও সম্প্রতি এই চলচ্চিত্রের একটি নতুন ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন। এখানে অমিতাভ বচ্চনের ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর! এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের।

উল্লেখ্য, একসময় ঋষি কাপুরের ভাতিজি ও অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে অমিতাভের ছেলে অভিষেক বচ্চনের প্রেম ছিল। পারিবারিক সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়। কিন্তু কিছু মনোমালিন্যর কারণে ভেঙে যায় তা। হিন্দুস্তান টাইমস।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুদে এক ভক্ত হাজার মানুষের ভিড়ে‘বিগ বি’র জলসার ভেতর

আপডেট টাইম ০৮:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮