সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

পীরগঞ্জে প্রকাশ্যে ফেন্সিডিল সেবনরত অবস্থায় কলেজ ছাত্রলীগ সভাপতি পুলিশের হাতে আটক

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি::পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের মাদক স্পট খ্যাত সেনুয়ায় রবিবার দুপুরের দিকে প্রকাশ্যে ফেন্সিডিল সেবনকালে কর্তব্যরত পুলিশের হাতে আটক হয়েছে পীরগঞ্জ কলেজ ছাত্রলীগ সভাপতি মো. রিগান আলী। বিসয়টি এখন টক অব দা টাউন।

জানা যায়, ২১ জুলাই দুপুর ৩ টার দিকে উপজেলার মাদক স্পটখ্যাত সেনুয়া পাকা রাস্তার উপর দ্বাড়িয়ে প্রকাশ্যে ভারতীয় ফেন্সিডিল সেবন করছিলেন পীরগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিগ্যান আলী। এ সময় লোহাগাড়া থেকে থানা অভিমুখে ফেরার পথে থানার সাব-ইন্সপেক্টর মো. শাখাওয়াত আলী ও সঙ্গীয় ফোর্সের মুখোমুখি হলে ঘটনাস্থল থেকে রিগান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রিগান আলীকে থানায় নেয়ার পর স্থানীয় আ’লীগ নেতারা থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়ার জন্য ব্যাপক দেনদরবার শুরু করে। বিষয়টি এলাকায় টক অব দা টাউনে পরিনত হয়েছে। রিগান আলী শহরের জগথা ষ্টেশন এলাকার আলাউদ্দিনের পুত্র। থানার অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদ বলেন, প্রকাশ্যে ফেন্সিডিল সেবনরত অবস্থায় কর্তব্যরত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রিগান। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পীরগঞ্জে প্রকাশ্যে ফেন্সিডিল সেবনরত অবস্থায় কলেজ ছাত্রলীগ সভাপতি পুলিশের হাতে আটক

আপডেট টাইম ০৭:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯