সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সাতক্ষীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

অনলাইন রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত নজরুল ইসলাম সদরের কুচপুকুর গ্রামের মৃত নিছার আলীর ছেলে। সোমবার সকালে তিনি বাজার করে বাড়ি ফেরার পথে কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় পৌছালে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলে চলন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে কাসেমপুর হাজামপাড়ায় এসে মোটরসাইকেল থেকে পড়ে যান নজরুল ইসলাম। সেখানেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছে।

খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছান। সেখান থেকেই তিনি নজরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনা সত্যতা নিশ্চিত করেন ওসি।

পুলিশ সুপার জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়নের আ’লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ময়নাতদন্তের জন্য নজরুল ইসলামের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, এ হত্যাকাণ্ডসহ নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন।

এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সাতক্ষীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

আপডেট টাইম ০২:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯