সংবাদ শিরোনাম
পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন

ফেরদৌস ও পপি’র উপস্থাপনা, নাচলেন তারিন

অনলাইন রিপোর্টার ॥ প্রথমবারের মতো উপস্থাপনা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। আসছে ঈদ উল আজহায় বিটিভির বিশেষ অনুষ্ঠান আনন্দমেলা যৌথভাবে উপস্থাপনা করেছেন পপি এবং চিত্রনায়ক ফেরদৌস। উপস্থাপনার পাশাপাশি দুজনেই দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন।

পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

একই অনুষ্ঠানে একটি গুজরাতি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর পারফর্ম করলাম। খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে, সবাই আবার বিটিভিমুখি হবেন। এজন্য আমি বিটিভি মহাপরিচালককে ধন্যবাদ জানাই, আর আনন্দমেলার সার্বিক ডিজাইনের জন্য প্রযোজকের প্রশংসা না করে পারছি না।’

উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। প্রথমবার তাই একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্স করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারও সেই চেষ্টা ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’এবারের ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদ উল আজহার রাত দশটার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ফেরদৌস ও পপি’র উপস্থাপনা, নাচলেন তারিন

আপডেট টাইম ০৭:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯