সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বাগদান হলো গোপনে

সারাদিন ডেস্ক:: ভারতের পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে চিত্রনায়িকা শুভশ্রীর বাগদান হলো গোপনে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় রাজের আনন্দপুর ফ্ল্যাটে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। তবে বাগদানের পর রাজ আর শুভশ্রী জানান, বিয়েতে কোনো গোপনীয়তা থাকবে না। সবাইকে আগেই জানানো হবে। আগামী ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ ও শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে বাওয়ালি রাজবাড়িতে।

বাগদানের জন্য এত গোপনীয়তা কেন? কারণ তো অবশ্যই আছে। এর আগে কিন্তু রাজ আর শুভশ্রীর বিয়ের তারিখ পর্যন্ত চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে বিয়েটা আর হয়নি। তখন তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা কিছু লেখা হয়। রাজ ও শুভশ্রীর সম্পর্কের মধ্যে বিভিন্ন সময় অনেক জটিলতা এসেছে। কখনো শোনা গেছে, তাঁরা একসঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গেছেন। কখনো একসঙ্গে ডিনারে যাওয়ার খবর রটেছে। কিন্তু সবকিছুকেই এত দিন গসিপ বলে উড়িয়ে দেন তাঁরা।

রাজের আনন্দপুর ফ্ল্যাটে দুজনের জন্য ছিল একটি চকলেট কেক। এর আগে তাঁদের পরিবার এবং খুব কাছের বন্ধুদের ডাকা হয়। তাঁদের বলা হয়, রাতে ছোট একটা মিলনমেলা হবে। তবে কী কারণে এই আয়োজন, তা জানানো হয়নি। রাজ-শুভশ্রী বিষয়টা গোপনে রাখেন। বাগদানের পাশাপাশি রাজ আর শুভশ্রী বিয়ে রেজিস্ট্রির কাজও সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন শুভশ্রীর মা এবং রাজের মা-বাবা।

বাগদানের পর রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সঙ্গে বন্ধুরাবাগদানের পর রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সঙ্গে বন্ধুরাএই আয়োজনে উপস্থিত একজন সংবাদমাধ্যমকে বলেন, ‘শুভশ্রী আসলে গুছিয়ে সংসার করতে চায়। বিয়ের পর রাজের পরিবারের সবার সঙ্গেই থাকবে ও।’ আরেকজন বলেন, ‘গতকালের আয়োজনে রাজ আর শুভশ্রীর মধ্যে শুভশ্রীকেই সবচেয়ে উত্তেজিত দেখাচ্ছিল। বিয়ের দিনটার জন্য যেন তাঁর আর তর সইছে না। এমনকি বাগদানের আংটি নিজেই কিনেছেন শুভশ্রী।’

বাগদানের পর উপস্থিত বন্ধুদের কাছে শুভশ্রী বলেন, ‘আমাদের গল্পটা অন্য রকম। তবে আমার কাছে ভালোই লাগে। রাস্তাটা অগোছালো ছিল। এবার এক রাস্তায় বাকি জীবনটা হাঁটতে এনগেজমেন্ট করে নিলাম। প্রত্যেকের ভালোবাসা আর গুরুজনদের আশীর্বাদ আমাদের ভীষণ প্রয়োজন।’

চিত্রনায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্কের কথা টলিউডের সবার জানা। সেই সম্পর্ক ভাঙার পর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রাজের।
বাগদানের পাশাপাশি রাজ ও শুভশ্রী রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেন

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বাগদান হলো গোপনে

আপডেট টাইম ০১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮