সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

দুই সন্তানকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে বাবার মামলা

সারাদিন ডেস্ক:: পারিবারিক কলহের জের ধরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় দুই সন্তানকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে মা নুরবানু আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন তার স্বামী সেলিম উদ্দীন।
৬ সেপ্টেম্বর দুপুরে রুহিয়া থানায় মামলাটি দায়ের করেন সেলিম উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায়। এদিকে নুরবানু এখনো ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাকে পুলিশী নজর দারিতে রাখা হয়েছে।
রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,নিজের ২ সন্তানকে বিষ দিয়ে হত্যা এবং নিজেও বিষপানে আত্বহত্যার অভিযোগে গৃহবধূ নুরবানু আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। সে হাসপাতালে পুলিশি নজরদারিতে রয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেই তাকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে পারিবারিক কলহের জেরে খাবারের সঙ্গে দুই সন্তানকে বিষ খাইয়ে দিয়েছেন নুরবানু আক্তার নামের এক মা। এ সময় নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে আসার পরে মারা যায় নামের ১৮ মাসের প্রথম শিশু শিশু নুরুজ্জামান। এরপর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দ্বিতীয় ছয বছরের শিশু শাম্মী আক্তার। অলৌকিকভাবে বেচে যান আত্নহননের চেষ্টাকারী মা নূর বানু।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

দুই সন্তানকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে বাবার মামলা

আপডেট টাইম ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯