সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:: চট্টগ্রামের নিমতলা এলাকা থেকে মোহাম্মদ আরিফ (৩৫) ও তার মেয়ে বিবি ফাতেমার (৪) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর থানাধীন নিমতলা এলাকার শাহ আলম নামের তিনতলা ভবনের একটি বাসা থেকে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, শাহ আলম ভবনের ওই বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাবা-মেয়েকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ওসি জানান, ওই ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। আরিফ পেশায় দিনমজুর ছিলেন।

এখনও হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট টাইম ০৩:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯