সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বিয়ের ফুল ফুটলো যাদের

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। আনন্দ-বেদনা, আশা-নিরাশার ভেলায় চড়ে সবাই ২০১৯ সালকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে ফেলে আসা বছরের হিসাব নিয়ে বসেছেন কেউ কেউ। চলতি বছরে বেশ কয়েকজন দেশি তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। দেখে নেওয়া যাক চলতি বছরে কাদের বিয়ের ফুল ফুটেছে। লিখেছেন তানজিলা সুমি।

মিথিলা-সৃজিত : চলতি বছরের সবচেয়ে আলোচিত বিয়ে সৃজিত-মিথিলার। গত ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি সঙ্গে গাটছড়া বাঁধেন বাংলাদেশের মডেল, উপস্থাপক ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কলকাতায় সৃজিতের নিজ বাসায় তাদের বিয়ের রেজিস্ট্রি হয়। ঘরোয়াভাবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলার বাবা-মা, ভাইবোন এবং সৃজিতের পরিবারের মানুষজন। পরদিনই মধুচন্দ্রিমার জন্য সুইজারল্যান্ডে উড়াল দেন তারা। তাদের সর্ম্পক শুরু হয় বছরের মাঝামাঝি থেকে।

ফারিয়া-অপু: বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেন ‘দেবী’ খ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া। দীর্ঘদিনের প্রেমিক হারুনুর রশীদ অপুর সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন এ তারকা। রশীদ একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। এ প্রসঙ্গে ফারিয়া জানান, ‘২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। এক পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে।

সাবিলা-নেহাল: বছরের আরেকটি আলোচিত বিয়ে ছিল মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূরের। দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে গত ২৫ অক্টোবর বিয়ে হয় সাবিলার। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে সাবিলা-নেহালকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সামিনা চৌধুরী, প্রভা, রুনা খান, অনিমেষ আইচ, ভাবনা, সিয়াম আহমেদ,  শবনম ফারিয়া, তৌসিফ মাহবুবসহ আরও অনেকে।

তমা মির্জা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। চলতি বছর রাজনৈতিক ব্যক্তিত্ব হিশাম চিশতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। হিশাম চিশতি কানাডা প্রবাসী।

পুতুল- নুরুল: গত ২০ মার্চ কানাডা প্রবাসী নুরুল ইসলামকে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। রাজধানীর মোহাম্মদপুরের একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কানাডায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন নুরুল। এ ছাড়া ওয়েডিং ফটোগ্রাফির এজেন্সিও আছে তার। বিয়ের অনুষ্ঠানে পুতুলের বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়স্বজনের উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তপন চৌধুরী, কনা, কোনাল, লুত্ফর হাসান, উপস্থাপক ফারহানা নিশো, ফ্যাশন ডিজাইনার বিপ্লবসহ অনেকে।

কনা-ইফতেখার: অনেকটা চুপিসারেই ঘরোয়া পরিবেশে ২১ এপ্রিল বিয়ে করেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বর ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার। বন্ধুমহলে তিনি গহীন নামে পরিচিত। বিয়েটা পারিবারিকভাবে হলেও কনা-গহীনের সম্পর্ক দীর্ঘদিনের। দীর্ঘ সাত বছর ধরে তারা চুটিয়ে প্রেম করছেন। দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হলেও এতদিন দুজনের কেউই তা স্বীকার করেননি।

ইশানা-সারিফ: দীর্ঘদিনের প্রেমিক অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীকে ১০ জুলাই বিয়ে করেন নাট্যাভিনেত্রী ইশানা খান। বিয়ের পর বর্মািনে অস্ট্রেলিয়াতেই বাস করছেন ঈশানা খান। বিয়ের পর অভিনয়ে আর দেখা যায়নি ঈশানাকে। স্বামী-সংসার নিয়ে সিডিনিতেই স্থায়ী হওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

এশা-সাকি: ১১ অক্টোবর কলকাতায় বিয়ে পিঁড়িতে বসেছেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু এবং শিমুল ইউসুফের মেয়ে এশা ইউসুফ। তার বর পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকী ব্যানার্জী। সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠা এশা জড়িত আছেন মঞ্চের সঙ্গে। আর তার স্বামী সাকী কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড ক্যাকটাস’-এর ভোকাল এবং গীতিকার। বাংলাদেশেও তিনি নিয়মিত কাজ করছেন। জানা গেছে, এশা-সাকীর বিয়েতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফারহিন খান জয়িতা এবং মোস্তাফিজ শাহীন।

কিশোর-স্নিগ্ধা: বছরের শেষের দিকে এসে বিয়ের পিঁড়িতে বসছেন ক্লোজআপ-ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী কিশোর দাস। ১৪ নভেম্বর কিশোরগঞ্জের মেয়ে স্নিগ্ধা দাসের সঙ্গে বিবহাহ বন্ধনে আবদ্ধ হন তিনি । রাজধানীর লেডিজ ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এছাড়াও চলতি বছর বিয়ে করেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিন রহমান, ছোটপর্দার তারকা আইরিন, মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সানজানা মিতু, লাক্স তারকা চৈত্রি, কণ্ঠশিল্পী মেহরাব ও সংগীতশিল্পী শান। বাগদান সম্পন্ন করেছেন চিত্রনায়িকা জলি। সেই সঙ্গে চলতি বছর গোপন বিয়ে সবার সামনে আনেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহী। পারিবারিকভাবেই তারা বিয়ে করেছিলেন ২০১৫ সালের ২০ নভেম্বর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

বিয়ের ফুল ফুটলো যাদের

আপডেট টাইম ০৮:০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯