সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঝুঁকিতে ঠাকুরগাঁওঃ লকডাউনকৃত ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসছে মানুষ

আজম রেহমান :: করোনার কারণে লকডাউনকৃত ঢাকা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন ঠাকুরগাঁও ফিরছেন, যা ঠাকুরগাঁওকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প যানবাহনে করে তারা ফিরছেন।এরকমই গত ২ দিনে ১৪টি গাড়িতে করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৯০ জনকে আটক করেছে পুলিশ। তার আগের রাতেই জেলা শহরে ঢোকার মুখ সত্যপীর ব্রীজে আটক হয়েছেন আরও ৫ জনসহ একটি প্রাইভেট কার। প্রশাসন জানিয়েছে, তাদের স্বাস্থ্য পরীক্ষার পর কোয়ারেন্টিনে রাখা হবে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা ঢাকা ও নারায়ণগঞ্জে কাজ করেন। সম্প্রতি এসব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় লকডাউন করে প্রশাসন। এর পরপরই তাঁরা গোপনে এসব এলাকা থেকে ঠাকুরগাঁওয়ে রওনা হন। ঠাকুরগাঁও জেলার সীমানা অতিক্রমের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ১৪টি যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার আটক করে। এ সময় অনেক যাত্রী পালিয়ে গেলেও ৯০ জনকে আটক করতে সক্ষম হয় পুুলিশ। একইভাবে বুধবার গভীর রাতে একটি প্রাইভেট কারসহ ৫ জন আটক হন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত গঠন করে প্রত্যেক গাড়ির চালককে ৫০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঝুঁকিতে ঠাকুরগাঁওঃ লকডাউনকৃত ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসছে মানুষ

আপডেট টাইম ০৫:২৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০