ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁয়ে হ্যাঁ ভোটের প্রচারনায় শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত স্বাস্থ্য বিভাগের বিধি-বহির্ভূত আদেশে ক্ষোভ, ঠাকুরগাঁওয়ে ডাক্তারের বদলীর বিতর্কিত আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন,স্বারকলিপি পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ স্বাস্থ্য পরিচালকের শেষ কর্মদিবসেও বদলী বানিজ্য- প্রশাসনে দুর্নিতীর রেকর্ড ভঙ্গ দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যার্থ হয়েছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাদ পড়ায় হতাশ জামায়াত, আপিলে ভরসা ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি রেজাউল সভাপতি, রিপন সম্পাদক, সামাদ সাংগাঠনিক, ঠাকুরগাঁওজার্নালিষ্ট ক্লাব’র পূর্নাঙ্গ কিমিট গঠন

করোনা আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::
১১ এপ্রিল উপজেলা মেডিকেল টিম করোনা আক্রান্ত সন্দেহে জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এতে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিষ্ট্যান্ট হাফিজ উদ্দিন জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পীরগঞ্জে আসা ১২ জনকে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। তাদের মধ্যে ৭ জন জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হওয়ায় শুক্রবার বিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম জানান, তাদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি শহরের রঘুনাথপুর এলাকায় হওয়ায় তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে এলাকাবাসী। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তারা করোনায় আক্রান্ত কিনা। সে মোতাবেক পরবর্তি ব্যবস্থা গৃহিত হবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অর্ধ-কোটি টাকাসহ আটক,এলাকায় চাঞ্চল্য

করোনা আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭ জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে

আপডেট টাইম ০৮:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০