সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

লকডাউনে জানাজায় লাখো মানুষ: ওসির অবহেলা পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক:: করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় সরাইল থানার সাবেক ওসি শাহাদত হোসেনের দায়িত্বে অবহেলা পেয়েছে তদন্ত কমিটি।

এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে। তদন্ত শেষে তিন সদস্যের কমিটি প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দিয়েছে।

তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন শনিবার (২ মে) গণমাধ্যমে বলেন, আমাদের দায়িত্ব ছিল তদন্ত করা। তদন্ত শেষ করেছি। পরবর্তীতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, তদন্তে জানা যায়, জানাজায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওসি শাহাদতের নেতৃত্বে ১১ জনের একটি বিশেষ টিম করা হয়। কিন্তু মুহূর্তের মধ্যে জানাজা স্থলে লাখো মানুষের সমাগমের খবর পেয়ে বিশেষ দলটি ঘটনাস্থলে না গিয়ে থানার এসআই আনোয়ার হোসেনকে দিয়ে তিনজনের একটি টিম পাঠানো হয়। এক পর্যায়ে মানুষের ভিড় সামাল দিতে না পেরে ওই দলটি ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, ওসি শাহাদত ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না। তিনি অন্য স্থানে ছিলেন। কিন্তু তিনি দাবি করেন, ঘটনার সময় ওই স্থানে ছিলেন। মোবাইল ফোনে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান অন্য জায়গায় শনাক্ত করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন উপেক্ষা করে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

লকডাউনে জানাজায় লাখো মানুষ: ওসির অবহেলা পেয়েছে তদন্ত কমিটি

আপডেট টাইম ১১:২৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০