সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

‘ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই’

স্টাফ রিপোর্টার::নির্বাচনে জয়ী হলে ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান মেয়র প্রার্থী আলহাজ্ব মো. বাবলুর রহমান। তিনি পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান। এদিকে নির্বাচন করার লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ১৪ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষে জনগণের সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়ন করে যাবেন। এছাড়াও ঠাকুরগাঁও পৌরসভাকে মাদক ও ইভটিজিং মুক্ত ১২টি ওয়ার্ডে গোরস্থান, পরিকল্পিত ড্রেন নির্মাণ, মশা নিধনের ব্যবস্থা, রাস্তা-ঘাট ও সড়ক বাতি নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন, খেলাধুলার জন্য স্টেডিয়াম নির্মাণ, জলাবদ্ধতায় স্থায়ী সমাধান, সুপেয় পানির ব্যবস্থা, এছাড়াও শিক্ষার মান উন্নয়নে পৌরসভার অভ্যন্তরে স্কুল, কলেজ, মাদ্‌রাসার উন্নয়ন ও মান-সম্মত শিক্ষাদান নিশ্চিত করতে তার উদ্যোগ থাকবে এবং পৌরসভার সার্বিক উন্নয়নের করবেন বলে তিনি জানান। এব্যাপারে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আগামীতে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ্‌।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

‘ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই’

আপডেট টাইম ০২:১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১