সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
রোববার বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র মিলে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেন আ’লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য সাংবাদিক আঞ্জুমান আরা বন্যা, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র হিসেবে জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, যুব মহিলালীগের সভাপতি অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লাহ, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বাবলুর রহমান বাবুলও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্যদিকে ১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৫৭ জন প্রার্থী এবং সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নুর ইসলামের বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় তিনি আবারও কাউন্সিলর হতে চলেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে মেয়র পদে ৭ জনের মনোনয়ন পত্র দাখিল

আপডেট টাইম ১২:৫৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১