সংবাদ শিরোনাম
পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রানীর শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন, যাচ্ছেন না পুতিন

ডেস্ক:: রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখনও যদিও শেষকৃত্যের কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা ঘোষিত হয়নি। তবে তার মৃত্যুর ১০ দিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানই এতে যোগ দেয়ার কথা জানিয়েছেন। তবে সরাসরি না করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃটেন সফর করবেন, এমনটা আশা করা হচ্ছে না।

স্কাই নিউজ জানিয়েছে, রানীর মৃত্যুর পর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা নানাভাবে শোক জানিয়েছেন। রাষ্ট্রীয় ভাবেও শোক পালিত হচ্ছে বিভিন্ন দেশে।  গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান তিনি। তার মৃত্যুর পর শোক বার্তায় জো বাইডেন বলেন, তিনি ছিলেন এমন এক দেশ নেতা যার মর্যাদা এবং অবিচলতার কোনো তুলনা হয় না।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি রানীর শেষকৃত্যে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন, তবে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। তিনি এখনও রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা বলেননি বলে জানান বাইডেন। তিনি বলেন, আমি তাকে চিনি তবে এখনও তার সঙ্গে আমার কথা হয়নি।

 রানী তার রাজত্বের সময় মোট ১৩জন মার্কিন প্রেসিডেন্ট দেখেছেন। জো বাইডেনই তাদের সর্বশেষ। ডোয়াইট ডি. আইজেনহাওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত সব কজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই দেখা করেছেন রানী, শুধু বাদ পড়েছেন লিন্ডন জনসন। জনসন প্রেসিডেন্ট থাকাকালীন কখনো বৃটেন সফর করেননি।

এদিকে, রানীর মৃত্যুর পর রাজা চার্লসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে তিনি এই ‘অপূরণীয় ক্ষতি’র ব্যাথা সামলাতে রাজাকে আরও ‘সাহসী এবং শক্ত’ থাকতে বলেন। এছাড়া শুক্রবার ক্রেমলিনের তরফ থেকে একটি বার্তা দেয়া হয় রানীর মৃত্যু উপলক্ষ্যে। এতে শোক জানিয়ে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের অন্যান্য অংশের মতো রুশ জনগণও রানী এলিজাবেথকে সম্মানের সঙ্গে দেখে। তার প্রজ্ঞা এবং আন্তর্জাতিক কতৃত্বের কারণে তাকে সবাই সম্মান করে। আন্তর্জাতিক অঙ্গনে এমন মানুষ বিরল। তবে রাশিয়ার কোনো প্রতিনিধি রানীর শেষকৃত্যে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইউক্রেনে যুদ্ধের কারণে বৃটেন ও রাশিয়ার মধ্যেকার সম্পর্ক এখন তলানিতে অবস্থান করছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

রানীর শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন, যাচ্ছেন না পুতিন

আপডেট টাইম ০৩:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২