সংবাদ শিরোনাম
তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল পীরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরে নির্ধারিত ৫শ৪৬ খামারীর মাঝে পশুখাদ্য ও উপকরণ বিতরণ পীরগঞ্জ উপজেলা পরিষদে এমপি’র অফিস উদ্বোধন পীরগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে স্থানীয় এমপি;র মত-বিনীময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের ১ম ত্রৈ-মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার খাল-খনন প্রকল্পের উদ্বোধন পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যাবসায়ী সমিতি নির্বাচন-রব্বানী সভাপতি, রাজা সম্পাদক পীরগঞ্জে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নাশকতার শঙ্কা নেই: ডিবি প্রধান

অনলাইন ডেস্ক:: আগামী ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশকে ঘিরে নাশকতা বা অঘটন ঘটার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন হারুন।

হারুন অর রশীদ বলেন, আমি মনে করি, সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মহাসমাবেশ হয়েছে। সেগুলোয় কোনো ধরনের অঘটন ঘটেনি।

তাই আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই।  তবে এই আশঙ্কাকে ঘিরেই পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ডিবিপ্রধান বলেন, আগামীতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে প্রতিটি সমাবেশকে ঘিরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং অতীতে যেমন সুন্দরভাবে সমাবেশ হয়েছে আগামীতেও আশা করছি সুন্দরভাবে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষজন যাতে স্বাভাবিকভাবে আসতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করবো।

তিনি বলেন, এক সময় এই ঢাকা শহরে একদল সমাবেশ করতে অন্য দল করতে পারতো না। এ রকম ঘটনা অতীতে আমরা দেখেছি। এখন দেখেন ঢাকায় একই দিনে ৩-৪টি দল একসঙ্গে বড় বড় সমাবেশ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি সমাবেশকে নিরাপত্তা দিচ্ছে। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপির অভিযোগ চেকপোস্ট ও অভিযান চালিয়ে তাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে এবং কয়েকদিন রেখে পরে আদালতে পাঠানো হচ্ছে, বিষয়টি এমন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আপনারা জানেন, ঢাকায় অনেকগুলো কেপিআই রয়েছে এবং উন্নয়নমূলক কাজ চলছে। এগুলো তদারকি করাও আমাদের কাজ।

তিনি বলেন, আমরা মনে করি, অনেক বহিরাগত ঢাকায় আসেন। তারা ঢাকায় এসে যেন কোনো নাশকতা ঘটাতে না পারে অথবা কেপিআইগুলোতে যাতে কোনো হামলা করতে না পারে সে বিষয়ে আমরা রুটিন মাফিক কাজ করি। এখন ঢাকায় কোনো রাজনৈতিক দলের সমাবেশ থাকলে বিষয়টি বেশি চোখে পড়ে। আজও আমরা অভিযান চালিয়েছি। আজও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমাদের রুটিন ওয়ার্ক।

হারুন অর রশীদ আরও বলেন, ঢাকায় বেশি চেকপোস্ট থাকায় ও অনেক অভিযান পরিচালনার কারণে ঢাকার পরিবেশ অনেক সুন্দর ও নিরাপদ। মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। আমরা অনেক ছিনতাইকারী, ডাকাত গ্রেপ্তার করছি। এখন রাজধানীতে যদি আমাদের টহল টিম না থাকে, চেকপোস্ট না থাকে তবে ঢাকা শহর অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠবে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে নাশকতার শঙ্কা নেই: ডিবি প্রধান

আপডেট টাইম ০২:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩