সংবাদ শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে ৪২ বিজিবি’র বিশেষ অভিযান: বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে- ৪২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান –বিজিবি’র অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর  সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পীরগঞ্জে মাদক ব্যবসার বাইক জালিয়ে দিলেন জনগন মির্জা ফয়সল-ব্যাংকের চাকরি ছেড়ে রাজনীতি,অত:পর ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য ৪২ বিজিবি’র অভিযানে ৫ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার-‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে- লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান মানবিকতা, সততা ও কর্মনিষ্ঠায় পীরগঞ্জ-বাসীর আস্থার প্রতীক ইউএনও গোলাম রব্বানী সরদার ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন এর বিশেষ অভিযান, বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ৪২-বিজিবি’র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার সীমান্তের ১৩ টি পূজা মন্ডবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে ৪২ বিজিবির সদস্যরা

ফখরুল-আমির খসরুরা ষড়যন্ত্রের মূল কারিগর: কাদের

অনলাইন সংস্করণ:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সৌভাগ্য মহান আল্লাহ পাক দুজনকে মারবেন না। শেখ হাসিনা ও শেখ রেহেনাকে মারবেন না আল্লাহ। ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রীর বেঁচে থাকার কথা ছিল না, যদি গ্রেনেডটা বিস্ফোরণ হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পেতাম না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন, তেমনি শেখ রেহেনাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ের সহযোগী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মনে রাখবেন বাংলাদেশকে দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে বঙ্গবন্ধু। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। আরেকটা সম্পদ হচ্ছে এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন, যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বাংলাদেশ যদি কোনোদিন বিপর্যয় আসে অথবা খারাপ দিন আসে তাহলে এ দুজন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এককথায় এদেশ যতদিন থাকবে এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবে।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।’

প্রসঙ্গত, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন তিনি।

শনিবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী দলীয় জনসভায় যোগ দেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবি’র উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফখরুল-আমির খসরুরা ষড়যন্ত্রের মূল কারিগর: কাদের

আপডেট টাইম ০২:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩