সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত

বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং এ আলিয়া ভাট

মোসলিমা খাতুন,সারাদিন ডেস্ক:: আলিয়া ভাট গত বৃহস্পতিবার ২৫ বছর পূর্ণ করেছেন। তবে রজতজয়ন্তী উপলক্ষে এক দিনও ছুটি নেননি এই তারকা। বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করেছেন। টিমের সদস্যরা অবশ্য ছবির সেটেই নায়িকার জন্য ঘরোয়া জন্মদিন উদ্‌যাপনের আয়োজন করেন। কিন্তু এটুকু আনন্দও বুঝি সইল না আলিয়ার কপালে, জন্মদিনের দুই দিন পর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাঁধে গুরুতর ব্যথা পেয়েছেন আলিয়া ভাট!

কাঁধে চোট পেয়ে চঞ্চল আলিয়াও এখন কুপোকাত। বাঁ হাতে ‘আর্ম স্লিং’ পরে বসে থাকতে হচ্ছে তাঁকে। হাত নড়ানো যাবে না। চিকিৎসক জানিয়ে দিয়েছেন, কয়েক সপ্তাহ এভাবেই থাকতে হবে। অ্যাকশন দৃশ্যে অভিনয় তো দূরের কথা, শুটিংয়ের ফাঁকে লাফালাফিও এখন বন্ধ। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির একজন মুখপাত্র জানান, ‘গত শনিবার বুলগেরিয়ায় ছবির সেটে একটি চ্যালেঞ্জিং অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আলিয়া কাঁধে ব্যথা পেয়েছেন। এখানে শিডিউল মেলাতে আমাদের এমনিতেই খুব হিমশিম খেতে হচ্ছে। আলিয়া হুট করে আহত হওয়ার আমরা ছবির শুটিং আরও দুই দিন পিছিয়েছি।’

তবে আলিয়া শুটিং বন্ধ করার পক্ষে ছিলেন না। একটু সেরে উঠলেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ভাবছেন। এ জন্য ভারতে না ফিরে প্রযোজকের কাছে বুলগেরিয়াতেই থেকে যাওয়ার অনুরোধ করেন। তবে আলিয়া যতই শুটিং করতে চান না কেন, পরিচালক অয়ন মুখার্জি নায়িকার সুস্থতাকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। অয়ন চান না এ অবস্থায় আলিয়াকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে তাঁর কাঁধের আঘাত আরও খারাপ পর্যায়ে নিতে।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির নাম আগে ছিল ‘ড্রাগন’। পরে এই ছবির নাম পরিবর্তন করা হয়। এ ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও মৌনি রায়। রণবীরের সঙ্গে এটি আলিয়ার প্রথম চলচ্চিত্র। ছোটবেলার ক্রাশের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে পেরে আলিয়া তো যারপরনাই খুশি। এর মধ্যে বলিউডে ডালপালা মেলছে তাঁদের প্রেমের গুঞ্জন। কারণ, শুটিং শুরুর আগে থেকেই আলিয়া আর রণবীরের বন্ধুত্ব দারুণ জমে ওঠে। আলিয়াকে নাকি মজা করে ‘বিগ বি’ বলে ডাকেন রণবীর। কিন্তু কোনো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তুলনা না করে রণবীর কেন অমিতাভ বচ্চনের নামে ডাকছেন এই নায়িকাকে—এই প্রশ্ন পাঠকের মনে জাগতেই পারে। এর কারণও জানিয়েছেন রণবীর কাপুর। বিগ বি অমিতাভের মতো মহাতারকা বলিউডে এখন আর দ্বিতীয়টি নেই। তাই আলিয়ার অভিনয় ও মেধায় মুগ্ধ হয়ে রণবীর তাঁকে এই যুগের ‘বিগ বি’ বলে ডাকেন। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা আগামী বছর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং এ আলিয়া ভাট

আপডেট টাইম ০৯:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮