সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব

সারাদিন ডেস্ক::সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়স ৬২ বছর করার প্রস্তাব করছি। এ বিষয়ে সংসদ ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন তিনি।

তিনি আজ সোমবার জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে দরিদ্র জনগোষ্ঠীর হার ২০০৫ সালের ৪০ দশমিক ৩ শতাংশ থেকে নেমে ২৪ দশমিক শূন্য ৩ শতাংশে এসেছে। হতদরিদ্রের হার নেমেছে ১২ দশমিক ৯ শতাংশে। তারপরও বাংলাদেশে ৪ কোটি মানুষ দরিদ্র। ২ কোটি লোক অভুক্ত থাকে। পুষ্টি ঠিকভাবে পায় না। তার চেয়ে বড় কথা, দেশে আয়-বৈষম্য বেড়েছে বিপুলভাবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বিএনপি নির্বাচনে আসবে। গর্জন করবে, বর্ষাতে পারবে না। এতিমের টাকা কেবল নয়, আর অন্য সব অপরাধের কারণেও বেগম জিয়ার মুক্তির আন্দোলন দূরে থাক, বিএনপির আহ্বানে কোনো আন্দোলনেই জনগণ মাঠে নামবে না। তাই বলে আমাদের নিজের অন্যায়গুলোর বিষয়ে আমরা যেন চোখ বুজে না থাকি।

তিনি আরো বলেন, বাড়ি-জমি-প্রতিষ্ঠান দখল, মানুষের সঙ্গে অন্যায় আচরণ, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য, ঘুষ দুর্নীতি মানুষকে তিক্তবিরক্ত করে ফেলেছে। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিবিদের চক্র সব জায়গায় তৎপর। সুবচন ক্রমাগত নির্বাসনে। উন্নয়ন যেমন জনগণকে আস্থাশীল করে, তেমনি এ ধরনের আচরণ মানুষকে দূরে সরিয়ে দেয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব

আপডেট টাইম ০১:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮