সংবাদ শিরোনাম
টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন নৈতিক শিক্ষা আর নীতি আদর্শ না থাকলে কোনো শিক্ষাই জীবনে কাজে আসবেনা-আল-হাসানাহ পরিচালক মিম ঠাকুরগাঁওয়ে ‘এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স’ রোধে প্রাণিসম্পদ বিভাগের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের হবি গরুর খামার করে এখন চিজ ফ্যাক্টরীর মালিক পীরগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা পীরগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ২ জন আটক ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত:

সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়

আজম রেহমান,সারাদিন ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন সেটাকে বিলম্বিত করার পরও তিনি সুপ্রিমকোর্ট থেকে জামিন পেয়েছেন, কিন্তু সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না এই সরকার। তার কারণ একটাই- এই সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার শুধুমাত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বেগম খালোদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। যে আওয়ামী লীগ আমরা দেখেছি ১৯৭১ সালের আগে। স্বাধীনতা যুদ্ধের পূর্বে। যারা স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, যারা মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন সেই আওয়ামী লীগ আর নেই। আজকে দেশে আওয়ামী লীগেই সবচেয়ে বড় নির্যাতনকারী হয়ে দাঁড়িয়েছে। তারা দমন করছেন ভিন্নমতকে। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা বলেছিলাম সাহস থাকলে একদিনের জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়ান। দেখুন জনগণ আপনাদের অবস্থা কি করে। ওবায়দুল কাদের উত্তরে বলেছিলেন, এক ঘণ্টাও যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে তাহলে নাকি দেশে রক্তের নদী বয়ে যাবে। তিনি আওয়ামী লীগের কর্মীদের বলেছেন আপনারা টিকতে পারবেন না। হঠাৎ এই উপলব্ধি কেন? কারণ আওয়ামী লীগ নিশ্চিত যে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন।

বিএনপির এ নেতা বলেন, ৩ মাস আগেই আইনগতভাবে বেগম খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসার কথা। কিন্তু এই সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যেভাবে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে ঠিক একই কায়দায় বেগম খালেদা জিয়াকে মামলা জড়ানো হচ্ছে।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন প্রমুখ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

টিকা দেয়ার কারনে আজ দেশ থেকে গুটি বসন্ত রোগ চিরতরে বিদায় হয়েছে, তেমনি করে গরু ছাগলকেও টিকা দেয়ার বিকল্প নেই-ঠাকুরগাঁওয়ে লাইভষ্টক পরিচালক ডা: আব্দুল হাই সরকার

সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়

আপডেট টাইম ০৪:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮