সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ‘শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মূলনীতি’ এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলা সহ ৫  উপজেলায়, পীরগঞ্জ,রানীশংকেল,হরিপুর, বালিয়াডাঙ্গী, ও ঠাকুরগাঁওয়ে  শান্তিপূর্ণভাবে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।শোভাযাত্রায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌরছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু, মাহবুবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সামসুজ্জামান দুলাল। এছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক। এরআগে জেলা পরিষদ ডাকবাংলোতে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন জেলা ছাত্রলীগ। উল্লেখ্য, বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এদিন জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

আপডেট টাইম ০৪:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮