সংবাদ শিরোনাম
শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ঠাকুরগাঁও সীমান্তে ১১ ভারতীয়কে ৪৮ ঘন্টা পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে- মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক সাংবাদিকতার চাইতে চ্যালেঞ্জিং পেশা আর নেই-মির্জা ফখরুল

তাপমাত্রা একদফা কমে বিদায় নেবে শীত

রাজধানী ঢাকায় এবার শীতের আমেজ সেভাবে টের পাওয়া না গেলেও টানা প্রায় একমাস শৈত্যপ্রবাহ বয়ে গেছে দেশের কোথাও না কোথাও। তবে শীত এখন অনেকটাই কমে গেছে। আগামী ৩/৪ দিন পর আবার তাপমাত্রা কিছুটা কমে গিয়ে বিদায় নেবে শীত। একই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাবলেন, ‘গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমেই কমেছে। গত ২৬ ডিসেম্বর থেকে গত ২৩ জানুয়ারি তারিখ পর্যন্ত বড় স্কেলের শীত ছিল। এ সময়ে দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ ছিল। অনেকটা সময় জুড়েই শীত ছিল। তবে এ সময়ে প্রায় সারাদেশেই দিনের তাপমাত্রাটা ভালো ছিল, কষ্টদায়ক হয়নি।’

তিনি বলেন, ‘বড় ধরনের শীত শেষ হয়ে গেলেও এই মাসের শেষের দিকে প্রায় সারাদেশেই তাপমাত্রা আবার কমবে, তখন একটু শীত পড়ার সম্ভাবনা রয়েছে। ৩০ তারিখ থেকে দুই থেকে চারদিন এটা থাকতে পারে। তখন কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

‘এটাই হবে বিদায়ী শীত’ বলেন আবহাওয়াবিদ আরিফ।

শীতকালে ‘ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের’ জন্য কোথাও কোথাও বৃষ্টি হয় জানিয়ে আরিফ হোসেন বলেন, ‘এজন্য রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল

তাপমাত্রা একদফা কমে বিদায় নেবে শীত

আপডেট টাইম ০১:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯