সংবাদ শিরোনাম
আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত প্রাণিসম্পদ বিভাগের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ভ্যাকসিনেশন ও উঠান বৈঠক অনুষ্ঠিত: ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের অন্ত:স্কুল শিখন ও গনিত উৎসব-২৬ অনুষ্ঠিত “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্য নিয়ে পীরগঞ্জে   প্রানিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়-ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত সভায় মির্জা ফখরুল ব্র্যাক’র স্বপ্নসারথী দলের কিশোরীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান সম্পন্ন রংপুর বিভাগীয় পরিচালকের পীরগঞ্জ প্রানিসম্পদ দপ্তরের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন পীরগঞ্জ পেৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পীরগঞ্জে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন পীরগঞ্জে স্বপ্ন-সারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

ভোটার তালিকা থেকে সরানো হলো প্রিয়াংকার নাম

ফাইল ছবি

ডেস্ক নিউজ :: ১৭ বছর আগে বরেলিকে বিদায় জানিয়ে সপরিবারে মুম্বই চলে গিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। আপাতত বাণিজ্যনগরীতেই মা মধু চোপড়ার সঙ্গে থাকেন তিনি। কিন্তু এত বছর ধরে বরেলির ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছিল বলি অভিনেত্রী ও তার মায়ের। অবশেষে সেই নাম সরিয়ে দেওয়া হল।

বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় তোলার পরই মুম্বই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াংকা। নিজের ক্যারিয়ারের কথা ভেবেই ছোটবেলার শহরকে আলবিদা জানিয়েছিলেন। তারপর কেটে গিয়েছে সতেরোটা বছর। কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি তাদের নাম। বুধবার সেই তালিকা থেকে শেষমেশ মুছে ফেলা হল প্রিয়াংকা ও তার মায়ের নাম।

জেলা আধিকারিক ক্যাপ্টেন আর বিক্রম সিং জানান, ৫৬ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় তাদের নাম ছিল। এক স্থানীয় বাসিন্দা এ নিয়ে অভিযোগ জানালে ব্লক স্তরের আধিকারিককে (বিএলও) এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়।

তিনিও খতিয়ে দেখে জানান, সত্যিই এখনও প্রিয়াংকা ও তার মায়ের নাম রয়ে গিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তাদের নাম সরিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, ২০১২ সালে প্রিয়াংকার বাবা প্রয়াত কর্নেল অশোক চোপড়া জেলা শাসককে জানিয়েছিলেন যে তাঁরা বরেলি ছেড়ে মুম্বইকেই স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম সরানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি জেলা শাসকের তরফে।

তবে ম্ম্বুইয়ের পাশাপাশি সম্প্রতি নিউ ইয়র্কেও একটি বাড়ি কিনে ফেলেছেন বলি ডিভা। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য অনেকটা সময়ই বিদেশে থাকতে হচ্ছে তাকে। তাই দিনের শেষে ক্লান্ত হয়ে বিশ্রামের জায়গা খুঁজছিলেন প্রিয়াংকা। অবশেষে সে স্থানের সন্ধান মিলেছে। ইতোমধ্যেই ইনস্টাগ্রামে নিজের সেই বাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

আল-হাসানাহ স্কুলে মেধা,শিখন ও গনিত উৎসবে বিজয়ীদের সম্মাননা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

ভোটার তালিকা থেকে সরানো হলো প্রিয়াংকার নাম

আপডেট টাইম ০১:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭